অর্থনীতি


তরুণ ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ এপ্রিল ২০২৪, ০১:০৬ অপরাহ্ন, শুক্রবার

 তরুণ ই-কমার্স উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বিপুল রায় -নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ঘটিকায়, উপজেলা পরিষদ হল রুমে "ক্রিস্টিয়ান-এইডের" অর্থায়নে এবং "এইড-কুমিল্লার" বাস্তবায়নে  "E-commerce Initiative for Engaging Youth" প্রোগ্রাম অনুষ্ঠিত হয় যা তাদের চলমান প্রকল্প “Uplifting Vulnerable Communities Pathway Through Digital Access – UVCLPDA” এর অন্তর্ভুক্ত। 
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিক আহমেদ (ভারপ্রাপ্ত) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইটি অফিসার জনাব মোঃ রুবেল সরকার(ভারপ্রাপ্ত), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মকবুল হোসেন।
এইড-কুমিল্লার ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক মোঃ মুরশিদ আলম, আইসিটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, ফিন্যান্স অফিসার মোঃ শহিদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজিজুল হাসান, উপজেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোছা: মোর্শেদা খাতুনসহ আরও অনেকে।
এসময় আইটি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আমরা বেকার ও তরুণ উদ্দোক্তাদের মাঝে ই-কমার্স নিয়ে কাজ করছি, যাতে তারা অনলাইনে ব্যবসা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন এবং নিজেদের লেখা-পড়া, ব্যাবসা ও সংসারের কাজের পাশাপাশি নিজের মত করে আয় করতে পারেন এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারেন।
তিনি আরও বলেন বর্তমানে নাগেশ্বরীতে ৫০টি এবং চিলমারীতে ২০টি দলের সদস্যদের নিয়ে প্রকল্পটি চলমান রয়েছে ও যার মধ্যে নাগেশ্বরীতে ১৪ জন এবং চিলমারীতে ৭ জন উদ্যোক্তাদের আমরা কিছু আর্থিক সহযোগিতা দিয়েছি, পাশাপাশি অনেক রকম পরামর্শ দিয়ে থাকি। এবং তাদের তৈরি বিভিন্ন রকম পণ্য যেন তারা সহজে বাজারজাত করতে পারেন, সে ব্যাপারে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন করে থাকি।
এ ব্যাপারে কয়েকজন সুবিধাভোগী উদ্যোক্তা বলেন, আগে আমরা ক্ষুদ্র পর্যায়ে পণ্য উৎপাদন করতাম এবং এলাকায় ছোট পর্যায়ে বিক্রি হতো, এইড-কুমিল্লা এনজিওর মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এখন আমরা অনেক কিছু শিখেছি এবং ই-কমার্সের মাধ্যমে অনলাইনে ব্যাবসা করছি। তাছাড়া তারা আমাদের ব্যাবসায় আর্থিক সহায়তা করায় আমাদের ব্যাবসার পরিধি এবং আয় বৃদ্ধি পেয়েছে যার ফলে আমরা পরিবারের মাঝেও আর্থিক কিছু সহায়তা করতে পারছি। আমরা এখন সবাই ফেসবুকে পেজে নিজের তৈরি করা পণ্য পোস্ট করে খুব সহজে সবার হাতে পৌঁছে দিতে পারি বলে তিনি জানান।

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের মুদ্রা বিনিময় হার- ৩০ মার্চ ২০২৬

দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত রেমিট্যান্স এবং বৈদেশিক বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে মুদ্রা বিনিময়ের গুরুত্বও বাড়ছে। আন্তর্জাতিক লেনদেন সহজ রাখতে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মান নির্ধারণ করা হয়।

জিএফআই প্রতিবেদন: ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে গত এক দশকে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের তথ্য উঠে এসেছে এক গবেষণায়। ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে প্রায় ৬৮ দশমিক ৩ বিলিয়ন (৬ হাজার ৮৩০ কোটি) ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই)।

আজকের মুদ্রা বিনিময় হার- ২৯ মার্চ ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমদানি-রপ্তানি ও বৈদেশিক লেনদেন সহজ করতে প্রতিদিনের মুদ্রা বিনিময় হার পর্যবেক্ষণ অপরিহার্য।

আজকের মুদ্রা বিনিময় হার- ২৭ মার্চ ২০২৬

আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন দেশের সঙ্গে আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স লেনদেনে প্রতিদিনই ব্যবহৃত হচ্ছে বৈদেশিক মুদ্রা।