

বাজারভেদে বিভিন্ন পণ্যের দামের পার্থক্য কম দেখা গেলেও ব্যতিক্রম রয়েছে গরুর মাংসে। বিভিন্ন বাজারে কেজিতে ১০০ টাকা পর্যন্ত দামের তফাৎ দেখা গেছে রাজধানীতে।শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট মাংসের বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে৷বিক্রেতা মো. আশরাফ বলেন, 'মাংসের দাম কমছে। আগে ৮৫০ টাকা ছিল।'দাম কমার কারণ জানতে চাইলে এই বিক্রেতা বলেন, 'গরম পড়ছে। গরমে গরুর মাংস কম খায়। তাই দাম কমছে।'কৃষি মার্কেটে ৭৫০ টাকায় গরুর মাংস পাওয়া গেলেও অন্যান্য বাজারে তা বেশি দামে বিক্রি হচ্ছে। প্রায় দুই কিলোমিটার দূরে একই থানা এলাকার নবোদয় হাউজিং বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা কেজি দরে।দাম বেশি হওয়ার কারণ জানতে চাইলে এই বাজারের একজন বলেন, 'আমগো মাংস ভালো। বাসায় নিয়া খাইয়া দেখেন।'ভালো ও খারাপের দ্বিধায় আটকে পড়েছেন এই বাজারে আসা ক্রেতারা। রশিদ আলম নামে একজন ক্রেতা বলেন, 'কোনো দোকানদার কখনো নিজের জিনিস খারাপ বলে? এদের শুরু দাম বাড়ানোর অজুহাত লাগে।'এদিকে ভিন্ন দামে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে ঢাকা উদ্যান এলাকার হাজী জয়নাল আবেদিন বাজারে। প্রতি কেজি গরুর মাংসের জন্য এ বাজারে ক্রেতাদের গুনতে হচ্ছে ৭৮০ টাকা করে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।