

নিত্যপণ্যের দামে লাগাম টানতে ভিন্ন উদ্যোগ কৃষকের বাজার। সরাসরি কৃষক তার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বিক্রি করতে পারেন এই বাজারে। শুরুর দিকে এই বাজারে তুলনামূলক দাম কম থাকলেও এখন ভোগ্যপণ্যের চড়া দামের প্রভাব পড়েছে কৃষকের বাজারেও।শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং প্রধান সড়কের কৃষকের বাজারে গিয়ে দেখা যায়, সব ধরনের সবজির দামই আগের তুলনায় বেড়েছে।সবজি বিক্রেতা রমজান আলী বলেন, তিনি নিজে কৃষক। তার উৎপাদিত পণ্য তিনি অন্যান্য বাজারের চাইতে এই বাজারে তুলনামূলক কম দামে বিক্রি করেন।রমজান আলী বলেন, ‘বাজারের চাইতে এখানে কম দামেই বিক্রি করি। বিক্রিও ভালোই হয়।’স্থায়ী অবকাঠামো পেল কৃষক বাজার, বসবে প্রতিদিন।বাজার ঘুর দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়৷ করলা ৮০ টাকা ও পটল ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷শুক্রবার নগরীর অন্যান্য বাজারেও একই দামে এই তিন সবজি বিক্রি হতে দেখা গেছে।কৃষকের বাজারে টমেটো ৪০ টাকা, শশা ৬০ টাকা, ঢেরস ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনিয়া পায়া কেজি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।প্রতি কেজি দুন্দলের জন্য ক্রেতাকে এই বাজারে গুনতে হচ্ছে ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, গাজর ৫০ টাকা।রাজধানীর ৫ জায়গায় কৃষকের দামে মিলবে তরমুজ অন্যান্য বাজারের তুলনায় কমে মিলছে কাঁচাকলা। হালি ২০ টাকা। যা সাধারণ বাজারে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।বাজারে ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বিট রুট কৃষক বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে। কৃষকের বাজারে কাঁচা পেপের দেখা না পাওয়া গেকেও পাওয়া যাচ্ছে পাকা পেঁপে। কেজি ৯০ টাকা। সবজির পাশাপাশি বিক্রি হচ্ছে দেশি মুরগির ডিম। হালি ১০০ টাকা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।