অর্থনীতি


কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ জুলাই ২০২৪, ০৪:২২ অপরাহ্ন, বুধবার

কুড়িগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
‘ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মৎস্য ও উপজেলা প্রসাশন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ নানা আয়োজনে উদ্‌যাপিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য অফিসার আরিফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,রাজারহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাফিজুর রহমান,চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম,উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো: সোহেল রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,সমবায় কর্মকর্তা শাহ আলম,
সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়,উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: আবদুল্লাহ আল নোমান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ,উপজেলা হিসাবরক্ষণ অফিসার মো: আরফানুল আলম প্রমুখ। মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় ও ৩ মৎস্য চাষীকে মৎস্য চাষের উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

জনপ্রিয়


অর্থনীতি থেকে আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ০৭ জুলাই ২০২৬

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

৪ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের টানা দুই দফা স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

২ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে টানা দুই দফা স্বর্ণের দাম কমার পর আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

৬৩ পয়সার লিজ প্রস্তাবে ৪৪ কোটি টাকা ক্ষতির ঝুঁকি তৈরি করেছিলেন বশির

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে সাবেক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরির অভিযোগ উঠেছে। সরকারি নথি, মূল্যায়ন প্রতিবেদন, সম্ভাব্যতা সমীক্ষা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে।