

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আজ রোববার (২ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এবারের বাজেটে ভোক্তাদের স্বস্তি দিতে বিভিন্ন পণ্যে শুল্ক ও মূসক (ভ্যাট) কমানোর প্রস্তাব থাকছে। এতে অনেক প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে। যেসব পণ্যের দাম কমতে পারে: এলএনজি আমদানিতে ভ্যাট প্রত্যাহারবর্তমানে এলএনজি আমদানি ও বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ করে ভ্যাট আরোপিত রয়েছে। বাজেটে এই ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব আসছে। জ্বালানি তেলে শুল্ক হ্রাসক্রুড ফুয়েল অয়েল ও অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক ৫% ও ১০% থেকে কমিয়ে যথাক্রমে ০% ও ৩% করার প্রস্তাব রয়েছে।চামড়া শিল্পে কর ছাড়ঈদুল আজহা সামনে রেখে চামড়া প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত রাসায়নিক উপাদানে শুল্ক ৫% থেকে ১% করার প্রস্তাব করা হয়েছে।ভোগ্যপণ্যে উৎসে কর কমানোচাল, ডাল, গম, চিনি, লবণ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানিতে উৎসে কর ১% থেকে কমিয়ে ০.৫% করার প্রস্তাব রয়েছে।ভূমি নিবন্ধনে কর সংস্কারভূমি নিবন্ধনে এখন থেকে ‘কাঠা’ নয়, বরং ‘শতাংশ’ হিসেবে ফি নির্ধারণের প্রস্তাব আনা হয়েছে। এতে স্বচ্ছতা ও ব্যয় হ্রাস হবে বলে মনে করছে এনবিআর।চিনির আমদানিতে শুল্ক হ্রাসপরিশোধিত চিনির শুল্ক প্রতি টন ৪,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকায় নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।দেশি শিল্পের কাঁচামালে ছাড়সয়াবিন মিল, কাগজ শিল্পের উপকরণ, ফেনোলিক রেজিন, স্যান্ডপেপার, নিউজপ্রিন্ট — এসব পণ্যে আমদানি শুল্ক কমানো হচ্ছে ৫-১০ শতাংশ পর্যন্ত।ক্রিকেট ব্যাটের দাম কমবেক্রিকেট ব্যাট তৈরির কাঠের আমদানিতে শুল্ক ৩৭% থেকে ২৬% করার প্রস্তাব আনা হয়েছে। এতে দেশীয় ব্যাট উৎপাদন উৎসাহিত হবে এবং ব্যাটের দাম কমে আসবে।আইটি খাতে কর ছাড়বিদেশি অপারেটিং সিস্টেম, ডেটাবেজ, সফটওয়্যার টুলস, সিকিউরিটি সফটওয়্যারে আমদানি শুল্ক ১০% থেকে ৫% করার প্রস্তাব রয়েছে। এতে ফ্রিল্যান্সার ও দেশি আইটি প্রতিষ্ঠান উপকৃত হবে।নিউজপ্রিন্টে ছাড়সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানির শুল্ক ৫% থেকে কমিয়ে ৩% করার প্রস্তাব রাখা হয়েছে।মাটির ও পাতার তৈজসপত্রে সম্পূর্ণ ভ্যাট ছাড়মাটির হাঁড়ি, পাতার থালা-বাসন ইত্যাদি পণ্যে ১৫% ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব রয়েছে।বিদেশি জুস সস্তায়নন-অ্যালকোহলিক বিদেশি জুসে সম্পূরক শুল্ক ১৫০% থেকে কমিয়ে ১০০% করার প্রস্তাব দেওয়া হয়েছে।নির্মাণ সামগ্রীতেও ছাড়পিভিসি পাইপ ও কপার ওয়্যারের কাঁচামালে শুল্ক যথাক্রমে ২৫% থেকে ১৫% এবং ১৫% থেকে ৫% করার প্রস্তাব রাখা হয়েছে।বাজেট পাসের পর এসব প্রস্তাব কার্যকর হলে সাধারণ জনগণের দৈনন্দিন ব্যয়ে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাজেট অনুমোদনের অপেক্ষায় থাকতে হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।