

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানিকারক থেকে শুরু করে সিঅ্যান্ডএফ এজেন্ট পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে কার্গো ভিলেজের কুরিয়ার ইউনিটে আগুনের সূত্রপাত হয়। কুরিয়ারের পাশেই থাকা রাসায়নিক গুদাম এবং বন্ডেড পণ্যের কাঁচামাল সংরক্ষিত অংশও আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ আমদানি সংক্রান্ত নথি, ওষুধের কাঁচামাল, বন্ডেড কাঁচামাল, কেমিক্যাল পণ্যসহ মূল্যবান পণ্য ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা বলে আশঙ্কা করা হচ্ছে।ঢাকা কাস্টম হাউস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কালবেলা বলেন,এই অগ্নিকাণ্ডে প্রায় সব পুড়ে গেছে—গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে শুরু করে কেমিক্যাল ও বন্ডেড কাঁচামাল পর্যন্ত। অনেক রপ্তানিকারক দ্রুত শিপমেন্টের জন্য এয়ারকার্গোতে কাঁচামাল আনতেন, সেগুলোও পুড়ে ছাই।তিনি আরও জানান, ওষুধের জরুরি কাঁচামাল ও ইলেকট্রনিক্স পণ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে অনেক ছোট আমদানিকারক প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।ইলেকট্রনিক্স আমদানিকারক জাহাঙ্গীর আলম বলেন,আমার ইলেকট্রনিক্স পণ্যের ৪৮৬ কার্টন ছিল, সব পুড়ে গেছে। এই চালানের বিপরীতে ২০ লাখ টাকা শুল্ক-করও পরিশোধ করেছি। এক আগুনে সব শেষ হয়ে গেল।কাস্টম সূত্রে জানা গেছে, সরকারি ছুটির দিন হওয়ায় শুক্রবার ও শনিবার কার্গো ভিলেজে পণ্যের পরিমাণ সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি ছিল। ফলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়েছে। রোববার থেকে ক্ষতির পরিমাণ আনুষ্ঠানিকভাবে নিরূপণ শুরু হবে বলে জানা গেছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।