

তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশী ভোক্তাদের অভিজ্ঞতা উন্নত করতে একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের মানসম্মত পণ্য ও উৎকর্ষতার প্রতিশ্রুতি এবার নতুন উচ্চতায় পৌঁছেছে।
সিঙ্গার বাংলাদেশ সম্প্রতি চালু করেছে অত্যাধুনিক উৎপাদন কারখানা, দেশের প্রথম কনসেপ্ট স্টোর ও ফ্ল্যাগশিপ স্টোর, এবং আধুনিক কর্মস্থল, যা প্রতিষ্ঠানটির নতুন ভাবনাকে প্রতিফলিত করে। ইউরোপীয় বাজারে রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় এবং নিজের কারখানায় প্রথমবারের মতো এয়ার কন্ডিশনার উৎপাদন চালু হওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সক্ষমতা আরও দৃঢ় হয়েছে।
২০২৫ সালে সিঙ্গার বাংলাদেশ ১৪.৩ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি এবং ২১৪ মিলিয়ন টাকা স্থূল মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি ভবিষ্যত ব্যবসায় প্রবৃদ্ধি ও টেকসই বিনিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।
এই বিনিয়োগের মধ্যে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এ নির্মিত অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস কারখানার উদ্বোধন উল্লেখযোগ্য। ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে নির্মিত এই কারখানায় প্রায় ৪,০০০ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এখানে উৎপাদন শুরু হয়েছে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্যের। মোট উৎপাদনের ৯০ শতাংশ দেশের বাজারে সরবরাহ হওয়ায় আমদানি নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমবে।
উল্লেখযোগ্য হলো, সিঙ্গার বাংলাদেশের ওয়্যার হারনেস কম্পোনেন্টের প্রথম রপ্তানি চালানও সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের উৎপাদন ও রপ্তানি সক্ষমতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সিঙ্গার বাংলাদেশের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য স্বল্পমেয়াদী আর্থিক চাপকে পেছনে রেখে দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। এসব উদ্যোগ কেবল ব্যবসায় নয়, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।