

বাংলাদেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন ঘোষণায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ মার্চ থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
এ ছাড়া বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
বর্তমান বাজারে প্রতি ভরি সোনার দাম ২২ ক্যারেট: ২,৬৮,২১৪ টাকা (কমেছে ৯,২১৪ টাকা) ২১ ক্যারেট: ২,৫৬,০২৫ টাকা (কমেছে ৮,৭৪৮ টাকা) ১৮ ক্যারেট: ২,১৯,৪৫৮ টাকা (কমেছে ৭,৫২৩ টাকা) সনাতন পদ্ধতি: ১,৭৯,১৫৯ টাকা (কমেছে ৬,৫৯০ টাকা)
জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, স্থানীয় বাজারে চাহিদা এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এনে বাজুস সময় সময় স্বর্ণের দাম সমন্বয় করে থাকে।
তবে ক্রেতাদের মনে রাখতে হবে, বাজারে স্বর্ণের অলংকার কিনতে গেলে ঘোষিত দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ভরি প্রতি অন্তত ৩,৫০০ টাকা মজুরি যোগ হতে পারে। ফলে দোকানভেদে অলংকারের দাম কিছুটা বেশি হতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও ক্যারেট অনুযায়ী নির্ধারিত হয়েছে। বর্তমানে বাজারে প্রতি ভরি রুপার দাম- ২২ ক্যারেট: ৬,৯৯৮ টাকা ২১ ক্যারেট: ৬,৭০৭ টাকা ১৮ ক্যারেট: ৫,৭১৫ টাকা সনাতন পদ্ধতি: ৪,৩১৬ টাকা
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক বাজারে মূল্য পরিবর্তন ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করে স্বর্ণ ও রুপার দাম যেকোনো সময় আবারও পরিবর্তিত হতে পারে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।