

ব্র্যাক ব্যাংকের বিক্রয় বিভাগে কর্মরত নারী কর্মকর্তারা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। ব্যাংকটির কর্মকর্তাদের মতে, নিরাপদ কর্মপরিবেশ, প্রযুক্তিনির্ভর সেবা এবং পারস্পরিক সহযোগিতামূলক সংস্কৃতি নারীদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শাহিদা খানম প্রায় ছয় বছর ধরে ব্র্যাক ব্যাংকের রিটেইল বিক্রয় বিভাগে কাজ করছেন। সংসার সামলানোর পাশাপাশি ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা বিক্রিতে দক্ষতা অর্জন করে তিনি নিজেকে প্রতিষ্ঠানের সেরা পারফর্মারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁর মতে, ব্র্যাক ব্যাংক নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়, যা ভালো পারফরম্যান্সে সহায়তা করে।
একই বিভাগের বিক্রয় কর্মকর্তা কনিকা আক্তার মনে করেন, ব্র্যাক ব্যাংকের ইতিবাচক ব্র্যান্ড ইমেজও তাঁদের কাজকে সহজ করে দিয়েছে। তিনি বলেন, গ্রাহকেরা ব্র্যাক ব্যাংককে দেশের অন্যতম নিরাপদ ব্যাংক হিসেবে বিবেচনা করেন। ফলে গ্রাহকদের কাছে ব্যাংকের বিশ্বাসযোগ্যতা নিয়ে আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না।
ব্যাংক সূত্রে জানা গেছে, শাহিদা ও কনিকার মতো প্রায় ২০০ নারী কর্মকর্তা বর্তমানে ব্র্যাক ব্যাংকের রিটেইল ও এসএমই বিভাগের বিক্রয় টিমে কাজ করছেন। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সেলস টিম পরিচালনা করছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংকের এসএমই বিভাগের ঊর্ধ্বতন বিক্রয় কর্মকর্তা উম্মে হাবিবা প্রায় ১২ বছর ধরে এখানে কর্মরত। তাঁর মতে, নারী কর্মীরা কেবল আকর্ষণীয় বেতন নয়, বরং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সহায়ক পরিবেশকে বেশি গুরুত্ব দেন।
তিনি জানান, চাকরিতে যোগ দেওয়ার এক মাস পরই তাঁকে মাতৃত্বকালীন ছুটিতে যেতে হয়েছিল। সে সময় সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সহযোগিতামূলক মনোভাব দেখিয়েছিলেন। পাশাপাশি ব্যাংকের নিজস্ব ডে-কেয়ার সুবিধা থাকায় সন্তান ও কাজ দুই দায়িত্বই সামলাতে সুবিধা হয়েছে।
রিটেইল বিক্রয় বিভাগের কর্মকর্তা জেবিন আক্তার মৌসুমীর মতে, ব্র্যাক ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবায় এগিয়ে থাকায় গ্রাহকদের অনেক সেবা ডিজিটালভাবে দেওয়া সম্ভব হচ্ছে। এতে শারীরিক পরিশ্রমের ক্ষেত্রে নারী ও পুরুষ কর্মীদের ব্যবধান কমে এসেছে।
একই বিভাগের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ব্যাংকের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক নারীদের কাজের পরিবেশকে সহজ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিয়মিত যোগাযোগ রেখে নারী কর্মীদের উৎসাহিত করেন, যা পারফরম্যান্স উন্নত করতে সহায়ক।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও রিটেইল ব্যাংকিং প্রধান মাহীয়ুল ইসলাম মনে করেন, নারীদের কাজের প্রতি একাগ্রতা ও সময় ব্যবস্থাপনার দক্ষতা তাদের ভালো পারফরম্যান্সে সহায়তা করে। অনেক নারী কর্মীরই পারিবারিক দায়িত্ব থাকায় তারা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার দিকে বেশি মনোযোগী হন।
তিনি আরও জানান, নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অফিসে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেওয়া হয়। পাশাপাশি ‘তারা ফোরাম’ নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে নারী কর্মীরা তাদের সমস্যা বা অভিযোগ জানাতে পারেন।
ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, নারীদের যোগাযোগ দক্ষতা ও গ্রাহকের প্রয়োজন বোঝার সক্ষমতা বেশি হওয়ায় তারা সহজেই গ্রাহকের আস্থা অর্জন করতে পারেন। ফলে অনেক সময় তারা গ্রাহকদের আর্থিক পরামর্শক হিসেবেও ভূমিকা রাখেন।
অন্যদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্য ছিল ব্র্যাক ব্যাংকের। সেই ধারাবাহিকতায় বিক্রয় বিভাগে নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও আরও বেশি নারী কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।