

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতে মাসিক আড়াই লাখ টাকা বা বার্ষিক ৩০ লাখ টাকা পর্যন্ত বিক্রয় হলে কোনো ভ্যাট দিতে হবে না। তবে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) গ্রহণের বাধ্যবাধকতা আগের মতোই বহাল থাকবে। ব্যাংক হিসাব খোলা, ট্রেড লাইসেন্স নবায়ন কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট চালুর ক্ষেত্রে বিআইএন প্রয়োজন হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, বার্ষিক ৩০ লাখ টাকার নিচে টার্নওভারে ভ্যাট দিতে হয় না। ৩০ থেকে ৫০ লাখ টাকার মধ্যে টার্নওভার হলে ৪ শতাংশ হারে টার্নওভার ট্যাক্স প্রযোজ্য হয়। আর ৫০ লাখ টাকার বেশি হলে ১৫ শতাংশ ভ্যাট নিবন্ধনের আওতায় আসতে হয়।
প্রস্তাবিত বাজেটে এলাকা ও ব্যবসার ধরন অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের প্যাকেজ ভ্যাট চালুর পরিকল্পনা ছিল। এতে মুদি দোকান, পোশাক, কনফেকশনারি, ইলেকট্রনিকস, হার্ডওয়্যারসহ মোট ১৬টি খাত অন্তর্ভুক্ত করার কথা ছিল।
তবে বাজেট ঘোষণার পর থেকেই ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিকদের তীব্র আপত্তি দেখা দেয়। তাদের অভিযোগ ছিল, এই ব্যবস্থা চালু হলে ছোট ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ ও হয়রানি বাড়বে। ফলে বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন প্রস্তাব প্রত্যাহারের দাবি জানায়।
পরবর্তীতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত প্যাকেজ ভ্যাট চালু করা হবে না। তবে ভ্যাট ব্যবস্থার আওতা বাড়ানোর অন্যান্য পদক্ষেপ বহাল থাকবে বলে জানানো হয়েছে।
সূত্র: এনবিআর ও অর্থ মন্ত্রণালয়
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।