বিনোদন


আমার কোনো পুরুষের দরকার নেই: মালাইকা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার

আমার কোনো পুরুষের দরকার নেই: মালাইকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এখন কোনো পুরুষের উপর নির্ভর করছেন না। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই প্রেম ও সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও মালাইকা এগুলোকে একেবারেই হালকা মনে করছেন।

 

সাম্প্রতিক সময়ে হর্ষ মেহতা এবং ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গে তার নাম জড়িয়ে নানা জল্পনা ছড়ালেও মালাইকা তা নিয়ে হাসাহাসি করেন, বিশেষ করে ছেলে আরহান খানের সঙ্গে বসে এসব আলোচনা করেন। এনরিকের একটি অনুষ্ঠানের পর হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ালেও, বিদেশ সফর এবং সৌরভ বেদীর সঙ্গে নাচের ভিডিও ওই জল্পনাকে আরও উসকে দিয়েছিল।

 

তবে মালাইকার দৃষ্টিভঙ্গি স্পষ্ট—তিনি এখন নিজের জীবন ও নিজের সুখকে অগ্রাধিকার দিচ্ছেন। তার ভাষায়, যদি কিছু হওয়ার থাকে, সেটা স্বাভাবিকভাবেই হবে। আমি এখন যা আছে, তা নিয়েই খুশি।

 

দীর্ঘ দাম্পত্য জীবনের পর আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতাকে মালাইকা শক্তিতে পরিণত করেছেন। তিনি মনে করেন, একজন নারী হিসেবে নিজেকে পরিপূর্ণ করতে কোনো পুরুষের প্রয়োজন নেই। মালাইকার মতে, নিজেকে ভালো রাখা এবং নিজের মতো করে বাঁচাই এখন তার সবচেয়ে বড় অগ্রাধিকার।

 
 

জনপ্রিয়


বিনোদন থেকে আরও পড়ুন

আবার ‘দেবদাস’ হতে চান শাকিব খান

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে

দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।