বিনোদন
মান্না ও থালাপতি বিজয় কি সত্যিই একসঙ্গে ছিলেন? ভাইরাল ছবি ঘিরে রহস্য

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মান্না এবং তামিল সুপারস্টার থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।
ছবিটি প্রায় দুই দশক আগের বলে দাবি করা হলেও এটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, ছবিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আবার অনেকের মতে, এটি বাস্তব হওয়ার সম্ভাবনাও রয়েছে।
চলচ্চিত্রসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, মান্নার অভিনীত বেশ কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সম্পন্ন হতো। ২০০৩ থেকে ২০০৪ সালের দিকে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’ সিনেমার কাজের জন্য মান্না চেন্নাইয়ে অবস্থান করেছিলেন। একই সময়ে ওই স্টুডিওগুলোতে বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়।
এ কারণে দুই তারকার সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।
তবে বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রয়াত অভিনেতার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমকে তিনি বলেন, “সেসময় আমি চাকরি করতাম। অনেক আগের ঘটনা, তাই স্পষ্ট মনে নেই। বিজয়ের সঙ্গে দেখা হতেও পারে। বিভিন্ন অনুষ্ঠান ও কাজের জন্য সে সময় প্রায়ই ভারতে যেত। তবে নিশ্চিত করে বলতে পারছি না।”
ভাইরাল ছবিটি ঘিরে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়াও দেখা গেছে। একজন মন্তব্য করেছেন, “নায়ক মান্না ছিলেন গণমানুষের নায়ক। তার সিনেমায় জীবনের বাস্তবতা ফুটে উঠত।”
আরেকজন লেখেন, “মান্না রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলেই মানুষের ভালোবাসা পেয়েছেন। আজও তার প্রতি মানুষের আবেগ অটুট রয়েছে।”
চলচ্চিত্র বিশ্লেষকেরা বলছেন, মান্না ও বিজয় দুজনই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের নায়ক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন। মান্না বাংলাদেশের দর্শকের কাছে এখনও আবেগের নাম। অন্যদিকে বিজয় তামিল চলচ্চিত্রের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।
এই ভাইরাল ছবি দুই বাংলার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও নতুন আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
বিনোদন থেকে আরও পড়ুন
শাকিব খানের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত ববিতার, দিলেন একটি শর্ত
দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পছন্দের গল্প ও শক্তিশালী চরিত্রের অভাবে এত দিন অভিনয়ে ফেরার আগ্রহ দেখাননি তিনি। তবে এবার ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে আবারও সিনেমায় অভিনয়ের ইঙ্গিত দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। যদিও সে জন্য একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন, আবারও যেতে হবে লন্ডনে
দীর্ঘ ১৫ মাস চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত এই অভিনেতা বাংলাদেশ সময় আজ সকালে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন
লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে ১৫ মাস পর দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় সোমবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স।

গুরু পূর্ণিমায় এলো জীবনের সেরা উপহার, মা হলেন করিশমা তান্না
বলিউড অভিনেত্রী করিশমা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার পবিত্র দিনে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি জানান তারা।




