এক্সক্লুসিভ
কালো পিচ ঢালা পথ আজ লাল!
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে কালো পিচ করা রাস্তা আজ লাল । দুই পক্ষের ইট ছোঁড়া-ছুড়িতে ঢাকা-মিরপুর রোডের পিচ ঢালাইয়ের রাস্তাটি লাল হয়ে গেছে। কালো সড়ক ঢাকা পড়ে গেছে লাল-খয়েরি ইটের সুরকিতে। শুধু তাই নয় রাস্তায় পড়ে রয়েছে ঘটে যাওয়া তান্ডবের চিত্র।
সোমবার রাত ১২টার দিকে ঢাকার নিউমার্কেটের একটি খাবারের দোকানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ও ব্যবসায়িদের কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ । সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে। পুলিশের হামলায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন।
সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন । পরিস্থিতি রাতে থেমে গেলেও মঙ্গলবার ১০টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে। রাস্তার এপার থেকে ওপারে অবস্থান নিয়ে ইট-পাটকেল ছুড়তে থাকে দুই পক্ষ । সংঘর্ষে গণমাধ্যমকর্মীসহ অনেকে আহত হয়েছেন । এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর ।
সম্পর্কিত
জনপ্রিয়
এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন
ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন
গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।
বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ
উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২
লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।
উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য
বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।
.jpg)







