এক্সক্লুসিভ
বাপ্পী-কাওসারের ঝগড়ার কারণে নিউমার্কেটে তান্ডব!
পুরোপুরিই তিল থেকে তাল হওয়ার দশা। বিল না দেওয়া, কাপড় কিনতে গিয়ে হামলার শিকার হওয়া। কোন দাবিই সত্য নয়। সিসিটিভি ফুটেজ বলছে সম্পূর্ণ উল্টো কথা। নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘাতের পেছনের ঘটনার শুরু সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে। নিউমার্কেটের ৪ নং গেটে অবস্থিত দুটি খাবারের দোকানের কর্মচারীর মধ্যকার ঝগড়া থেকে। তাদের নাম বাপ্পী ও কাওসার। আর দোকান দুটির নাম ওয়েলকাম ফাস্ট ফুড ও ক্যাপিটাল ফাস্ট ফুড। দোকান দুটির মালিকদ্বয় আবার সম্পর্কে চাচাতো ভাই। ঐ দিন সন্ধ্যায় ইফতারের সময় কাস্টমারদের নিজ নিজ দোকানের টেবিলে বসানো নিয়ে বিবাদে জড়ান বাপ্পী ও কাওসার।
ওই সময় চুপ করে গেলেও, রাত আনুমানিক ১০ টার দিকে বাপ্পী ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে কাওসারকে মারতে গেলে অন্যান্য দোকানি এবং কাওসারের বন্ধু-বান্ধবদের হস্তক্ষেপের কারণে পরাস্থ হন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে উঠেন বাপ্পীর সাঙ্গ-পাঙ্গরা। তারা সেখান থেকে পালিয়ে গিয়ে কিছুক্ষণ পর ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি দলকে নিয়ে এসে মার্কেটে হামলা চালায়।
এরপর সেখান থেকে দুই জন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ আশেপাশে ছড়িয়ে পড়লে রাত ১২টায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেটে হামলা করে।
.jpg)
.jpg)


.webp)

.jpg)

.jpg)