এক্সক্লুসিভ


লালমনিরহাটে কুকুরের দুধ খাচ্ছে ছাগলছানা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১১ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

লালমনিরহাটে কুকুরের দুধ খাচ্ছে ছাগলছানা
বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে আছে। লেজ নাড়তে নাড়তে তার দিকে ছুটে এলো কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে থাকে। পরম মাতৃস্নেহে তাদের দুধ পান করাচ্ছে সেই কুকুরটি। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে ছাগলছানা গুলো। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।

সরেজমিনে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানার বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, কয়েকটি ছাগল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। ছাগল ছানাগুলোও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে আহমেদ হাবিব রানা বলেন, কুকুরটা অনেক দিন যাবত এভাবেই ছানাগুলোকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে ছানাগুলো।

কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, কুকুর-ছানাগুলোর মধুর সম্পর্কের বিষয়টি বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. 
ডাঃ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কুকুর ছাগল ছানাগুলোকে  যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে। তা সত্যিই অবাক করার বিষয়।

জনপ্রিয়


এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন

ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন

গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।

বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য

বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।