এক্সক্লুসিভ


শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২৪ বিশ্ব ইজতেমা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার

শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২৪ বিশ্ব ইজতেমা
আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২৪ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় যোগ দিতে গত মঙ্গলবার থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। আজ সকাল থেকে মুসল্লিদের ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি। বেশিরভাগ মুসল্লি চলে আসায় আজ সন্ধ্যার পর থেকেই বয়ান শুরুর কথা জানিয়েছেন ইজতেমা আয়োজকেরা।

ইজতেমা আয়োজকদের শীর্ষস্থানীয় মুরব্বি খন্দকার মেজবাহ বলেন, এবার ইজতেমায় আমাদের কয়েক লাখ মুসল্লির সমাগম ঘটবে। এরই মধ্যে মাঠ ভরে গেছে। প্রায় সব মুসল্লি চলে আসায় আজ সন্ধ্যা থেকেই বয়ান শুরু করে দেব আমরা।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

আজ সকাল থেকে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ইজতেমা মাঠে প্রবেশের জন্য আটটি সড়ক ও পাঁচটি ভাসমান সেতু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে তুরাগতীরে আসছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ পিকআপ ভ্যানে চড়ে এসেছেন ইজতেমা মাঠে। সবার হাতেই একাধিক ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপত্র। ভিন্ন ভিন্ন ফটক দিয়ে মাঠে ঢুকে নিজ নিজ খিত্তায় (নির্ধারিত জায়গা) অবস্থান নিচ্ছেন মুসল্লিরা।

জনপ্রিয়


এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন

ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন

গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।

বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য

বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।