এক্সক্লুসিভ


রাজারহাটে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন, সোমবার

রাজারহাটে প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সোহেল রানা,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রভাত চন্দ্র বর্মণ (৪৮) নামের এক প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত প্রভাত চন্দ্র বর্মণ উপজেলার নাজিম খান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের মৃত বিষাদু চন্দ্র বর্মণের ছেলে ও শিমুল তলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজারহাট উপজেলা শাখার সভাপতি।

স্থানীয়রা জানান,আজ সকালে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খোঁজ নিয়ে জানা যায়,প্রভাত চন্দ্র বর্মণ অনেক ঋণগ্রস্ত ছিলেন। তিনি পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে এসব টাকা ফেরত দিতে না পারার কারণে দুশ্চিন্তায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে দূরবীন নিউজ  বলেন,আমরা ধারণা করছি এটা আত্মহত্যা। তারপরও তদন্ত সাপেক্ষে বিষয়টির আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়


এক্সক্লুসিভ থেকে আরও পড়ুন

ঝিনাইগাতী গারো পাহাড়ে জ্বলছে আগুন, জীববৈচিত্র হুমকির সম্মুখীন

গতকাল শুক্রবার ঝিনাইগাতী-কামালপুর সড়কের ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ের চারটি স্থানে বড়আকারে আগুন জ্বলছে।

বিধবাপল্লীতে পুলিশ সুপারের ঈদ উপহার বিতরণ

উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১, আহত ২

লালমনিরহাটের কালীগঞ্জের বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে মুরুলী চন্দ্র (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুইজন।

উদারতার দৃষ্টান্ত: রমজানে ফিতরার তাৎপর্য

বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সমাজের ধনী-গরিবের আর্থসামাজিক বৈষম্য পরিহারের লক্ষ্যে ইবাদতের এ মাসে মহান রাব্বুল আলামীন দান-সদকা, জাকাত-ফিতরার মতো সুন্দরতম বিধান ও আমল দিয়েছেন মুমিনদের জন্য।