

বাংলাদেশে ১২ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। আগামী ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এতে থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাশ সেল, ৭৫ শতাংশ পর্যন্ত হট ডিল, প্রি-পেমেন্ট ভাউচারসহ বিভিন্ন ছাড় ও ডেলিভারি সুবিধা।
ক্যাম্পেইনে ১২ শতাংশ পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, মেগা ডিল এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির পাশাপাশি ডেলিভারি ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল—বিভিন্ন ক্যাটাগরিতে এসব অফার প্রযোজ্য হবে।
এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এর প্রথম পর্ব শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চলবে পরদিন রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশন হবে ১১ সেপ্টেম্বর। এছাড়া ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’। ১০ ও ১৪ সেপ্টেম্বর থাকছে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।
দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয় বাড়াতে দারাজ চয়েসে থাকছে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ অফার। পাশাপাশি ক্যাম্পেইনে বিকাশে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত এবং নগদে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাকের সুবিধা থাকছে।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ডে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও থাকছে।
দারাজ জানিয়েছে, এবারের ক্যাম্পেইনে প্ল্যাটিনাম পার্টনার হিসেবে ডেটল ও ইউনিলিভার, গোল্ড পার্টনার হিসেবে প্যারাসুট ন্যাচারালে ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে গোদরেজ, নিওকেয়ার ও এসিআই যুক্ত হয়েছে।
দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, গ্রাহক, সেলার ও ব্র্যান্ড পার্টনারদের আস্থা ও সহযোগিতাই বাংলাদেশে তাদের ১২ বছরের পথচলার প্রধান অনুপ্রেরণা। ডিজিটাল কমার্সে নতুন সুযোগ তৈরি এবং ক্রেতাদের সাশ্রয়ী ও উন্নত সেবা দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
দারাজের তথ্য অনুযায়ী, নিজস্ব মার্কেটপ্লেস ও ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে বর্তমানে দেশের ৬৪ জেলায় সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনের বিভিন্ন অফার ও বিস্তারিত তথ্য দারাজ অ্যাপ ও সংশ্লিষ্ট ক্যাম্পেইন পেজে পাওয়া যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। তার বিরুদ্ধে বাংলাদেশ ও WHO-এর পক্ষ থেকে ওঠা বিভিন্ন অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত চলার মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
গ্যাস সংকটে মাসের পর মাস বন্ধ কেন্দ্র, বাড়ছে বিপিডিবির ব্যয় নরসিংদীর পলাশে অবস্থিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র দীর্ঘদিন ধরে প্রায় অচল অবস্থায় রয়েছে। ১ হাজার ৩১৫ মেগাওয়াট সক্ষমতার সাত ইউনিটের এই কেন্দ্রে বর্তমানে কোনো ইউনিটই নিয়মিত বিদ্যুৎ উৎপাদনে নেই। অথচ কেন্দ্রটির পরিচালনা ও আনুষঙ্গিক কার্যক্রমে বিপুলসংখ্যক জনবল নিয়োজিত রয়েছে।
দেশে সার সংকট নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্ক হয়েছে। সরকারি দলের দাবি, দেশে সারের কোনো ঘাটতি নেই; বরং চাহিদার তুলনায় অতিরিক্ত মজুত রয়েছে। অন্যদিকে বিরোধী দলের অভিযোগ, মজুত থাকার পরও কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ফলে তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে এবং কোথাও কোথাও কালোবাজারের ওপর নির্ভর করতে হচ্ছে।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।