ফুটবল
হামজাকে নিয়েই বাংলাদেশের শুরু, ভিয়েতনামের বিপক্ষে একাদশে চমক

ছবি: সংগৃহীত
ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে জায়গা পাবেন কি না, তা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী–কে রেখেই মাঠে নামছে বাংলাদেশ দল।
ম্যাচের শুরুতেই একাদশে জায়গা পাওয়ায় হামজাকে ঘিরে ভক্তদের আগ্রহও বেড়েছে। কোচের পরিকল্পনায় মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।
এদিকে গোলরক্ষকের জায়গায় এসেছে পরিবর্তন। বসুন্ধরা কিংসে নিয়মিত সুযোগ না পাওয়া মেহেদী হাসান শ্রাবণকে একাদশে রেখেছেন কোচ। রক্ষণভাগে থাকছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন।
দলে বড় পরিবর্তন হিসেবে অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে জায়গা হারিয়েছেন। তাঁর পরিবর্তে সোহেল রানা পেয়েছেন অধিনায়কের আর্মব্যান্ড।
আগের ম্যাচে কার্ড জটিলতার কারণে না খেলতে পারা ফাহমিদুল ইসলাম একাদশে ফিরেছেন। আক্রমণভাগে থাকছেন সামিত সোম, জায়ান আহমেদসহ আরও কয়েকজন তরুণ ফুটবলার।
বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।
জনপ্রিয়
ফুটবল থেকে আরও পড়ুন
৪৬ বছর বয়সে অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো
ফুটবলকে বিদায় জানানোর এক দশকেরও বেশি সময় পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। ৪৬ বছর বয়সে অবসর ভেঙে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় যোগ দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ফুটবল বিশ্বকে বিস্মিত করা তার এই প্রত্যাবর্তনের খবর জানিয়েছে রয়টার্স।

মেসি-রোনালদোর ইতিহাস, চমক আর নাটকীয়তায় জমে উঠল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড
রেকর্ড, নাটকীয়তা, চমক আর আবেগঘন মুহূর্তে ভরপুর ছিল বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। একদিকে যেমন ইতিহাস গড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো, অন্যদিকে নতুন রেকর্ডে বিশ্বকাপকে রাঙিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি নরওয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান, মিসরের ঐতিহাসিক জয়, ইরানের লড়াকু মানসিকতা এবং তুরস্কের হতাশাজনক বিদায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

রোনালদোর ঐতিহাসিক কীর্তি, ১৭ মিনিটেই দুই গোলে এগিয়ে পর্তুগাল
হতাশাজনক শুরুর পর ঘুরে দাঁড়ানোর জবাবটা মাঠেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে নিজের ছায়া হয়ে থাকা পর্তুগাল অধিনায়ক উজবেকিস্তানের বিপক্ষে ফিরলেন চেনা রূপে। তার ঐতিহাসিক গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পর্তুগাল, পরে নুনো মেন্দেসের আরেক গোলে ১৭ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপিয়ান দলটি।

মেসিকে নিয়ে বিতর্কের শেষ নেই, তাহলে ব্রাজিল মাঠে নামে কেন?—সামাজিক মাধ্যমে ভাইরাল প্রশ্ন
ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে বিতর্ক যেন কখনোই থামে না। মাঠের পারফরম্যান্স, পেনাল্টি, গোল কিংবা দলের জয়—প্রায় প্রতিটি বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনা-সমালোচনা দেখা যায়।








