আন্তর্জাতিক


কাবুলে হাসপাতালে বিমান হামলার দাবি: ‘৪০০ নিহত’- তালেবানের অভিযোগে নীরব পাকিস্তান


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১৭ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

কাবুলে হাসপাতালে বিমান হামলার দাবি: ‘৪০০ নিহত’- তালেবানের অভিযোগে নীরব পাকিস্তান

ছবি: সংগৃহীত


আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান। হামলায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

 

তালেবানের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, সোমবার রাত প্রায় ৯টার দিকে কাবুলের ওমিদ আসক্তি চিকিৎসা হাসপাতালে এই হামলা চালানো হয়।

 

তিনি বলেন, প্রায় ২ হাজার শয্যার এই হাসপাতালটি মূলত মাদকাসক্তদের চিকিৎসার জন্য পরিচালিত হচ্ছিল। হামলার ফলে হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মুখপাত্র দাবি করেন, এখন পর্যন্ত অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা ও হতাহতের সঠিক সংখ্যা নিয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


সম্পর্কিত

আন্তর্জাতিক খবরআন্তর্জাতিকবিমান হামলা

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৭, তীব্র গরমে পানি ও বিদ্যুৎ সংকট উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ

জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে, সড়কে ফাটল দেখা দিয়েছে এবং অন্তত ১৭ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও বিশুদ্ধ পানি ও বিদ্যুতের সংকট তীব্র গরমের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

ইরানে সমর্থিত ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু গুরুত্ব পায়।

ইরানকে কড়া বার্তা ইরাকের শিয়া নেতা আল-সাদরের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং তেহরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো সামরিক অভিযান না চালানোর কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সাদর। তিনি বলেছেন, ইরাককে কোনো আঞ্চলিক সংঘাতের যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না।

ট্রাম্পের সঙ্গে বৈঠক ‘এখন পর্যন্ত সেরাগুলোর একটি’, বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠককে "এখন পর্যন্ত অন্যতম সেরা" বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের টানাপোড়েনের জল্পনা উড়িয়ে দিয়ে দুই দেশের জোটকে "গ্রানাইটের দেয়ালের মতো দৃঢ়" বলে বর্ণনা করেন।