আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য ইরানের শর্ত ঘোষণা

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান চাচ্ছে—
- ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে।
- হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে।
- ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে আর কোনো হামলা করা হবে না।
- ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা যাবে না।
রয়টার্স প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই শর্তগুলো ইরানের ইসলামি প্রজাতন্ত্রী সরকারের ‘কঠোর দর কষাকষির মনোভাবের প্রতিফলন’। সংঘাত নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছেও, তেহরান বড় ধরনের ছাড় চাইছে।
প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বন্দ্ব চলছে। গত ৬–২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ শেষ হয়েছে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই। এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ ও ইসরায়েলের ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হয়।
এই হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা, নিরাপত্তা কর্মকর্তা ও আইআরজিসি কমান্ডারসহ বহু গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হয়েছেন। এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, সামরিক ও বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক চাপ ও তেলের বাজারে অসুবিধার কারণে যুদ্ধবিরতি এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জরুরি, যার মধ্যস্থতাকারী হিসেবে নির্বাচিত হয়েছে পাকিস্তান।
জনপ্রিয়
সর্বশেষ
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ার নির্দেশ প্রায় ৬০ হাজার মানুষকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানলে ইতোমধ্যে প্রায় ৬০০টি স্থাপনা পুড়ে গেছে এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে অনিয়মের অভিযোগ, প্রশ্নের জবাব দেয়নি ঢাকার ভারতীয় হাইকমিশন
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিত প্রশ্ন পাঠিয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্প ডেস্ক ও সাধারণ ইমেইল, উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।
ভিসা অ্যাপয়েন্টমেন্টে ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ
ভারতীয় ভিসার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে ঢাকার ভারতীয় হাইকমিশনের কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে অনলাইন সংবাদমাধ্যম জুমবাংলা। হাইকমিশনের ভিসা হেল্পডেস্ক ও সাধারণ ইমেইল—উভয় ঠিকানায় পাঠানো ওই চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি।

‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার তীব্র প্রতিবাদ ভারতীয় মুসলিমদের
‘বন্দে মাতরম’কে আইনগতভাবে বাধ্যতামূলক করা এবং এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণার উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতের মুসলিমদের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড।




