আন্তর্জাতিক


ইরান ইস্যুতে সংলাপ অব্যাহত রাখার আহ্বান ক্রেমলিনের, উত্তেজনা এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার

ইরান ইস্যুতে সংলাপ অব্যাহত রাখার আহ্বান ক্রেমলিনের, উত্তেজনা এড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার

ইরান ইস্যুকে কেন্দ্র করে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান।

 

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এখনও নাজুক ও অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে সংলাপ চালিয়ে যাওয়া জরুরি, যাতে উত্তেজনা বৃদ্ধি কিংবা সামরিক সংঘাতের দিকে পরিস্থিতি না গড়ায়।

 

পেসকভ আরও জানান, রাশিয়া বর্তমানে আলোচনায় সরাসরি মধ্যস্থতাকারী না হলেও শান্তিপূর্ণ সমাধান এবং সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

 

এদিকে, ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে অসীম মুনির যুক্তরাষ্ট্রকে অবহিত করেন যে, ইরানের বিভিন্ন বন্দরে আরোপিত মার্কিন অবরোধ শান্তি আলোচনা পুনরায় শুরু করার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে। জবাবে ট্রাম্প তার এ মতামত বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সম্পর্কিত

ইরানক্রেমলিন

জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রীর পদ ছাড়লেও ধর্মেন্দ্রকে মন্ত্রিসভায় রাখতে চেয়েছিল মোদি সরকার, রাজি হয়নি ‘তেলাপোকারা’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে টানা আন্দোলন চালায় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। জেন–জি প্রজন্মের তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এ আন্দোলনের মুখে গত শনিবার পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের মধ্যে তাঁকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে রাখার প্রস্তাব দিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সিজেপি।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্র হামলা থামানোর পর পাল্টা হামলা বন্ধ করেছি: ইরান

টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও তারা বন্ধ রেখেছে।