আন্তর্জাতিক


এশিয়ার মিত্রদের সামরিক সরঞ্জাম দিতে চায় ইরান, এসসিও দেশগুলোর সঙ্গে সহযোগিতার বার্তা


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার

এশিয়ার মিত্রদের সামরিক সরঞ্জাম দিতে চায় ইরান, এসসিও দেশগুলোর সঙ্গে সহযোগিতার বার্তা

এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইরান। বিশেষ করে সাংহাই কো-অপারেশন সংস্থা (এসসিও) ভুক্ত দেশগুলোর সঙ্গে এই সহযোগিতা বাড়াতে চায় তেহরান।

 

ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সম্মেলনে এ তথ্য জানান। তিনি কিরগিজস্তানের রাজধানী বিষকেক-এ অনুষ্ঠিত এসসিওভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে বক্তব্য দেন।

 

তিনি বলেন, “এই জোটভুক্ত দেশগুলোর সঙ্গে আমরা আমাদের প্রতিরক্ষামূলক সক্ষমতা ও অভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত।” বিশেষ করে সাম্প্রতিক সংঘাত থেকে অর্জিত সামরিক অভিজ্ঞতা মিত্রদের সঙ্গে বিনিময়ের কথাও উল্লেখ করেন তিনি।

 

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে তীব্র সংঘাতে জড়ায়। এ সময় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় এবং ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি করে তেহরান।

 

সম্প্রতি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রাশিয়াবেলারুশ-এর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন। এ সময় উভয় দেশই ইরানের পাশে থাকার আশ্বাস দেয়।

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় ৪০ দিন ধরে পাল্টাপাল্টি হামলার পর পাকিস্তান-এর মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ, যা ৮ এপ্রিল থেকে কার্যকর হয়।

 

পরে ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চলবে।

 

বিশ্লেষকদের মতে, এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের এই উদ্যোগ আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে।


জনপ্রিয়


আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলায় সহিংসতা বেড়েছে, মসজিদে আগুন ও বাড়িঘর ভাঙচুর

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের হামলা ও সহিংসতা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অন্তত দুটি মসজিদে আগুন দেওয়া, বাড়িঘরে হামলা এবং কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের বিরুদ্ধে।

এআই ছবিতে সামরিক শক্তির বার্তা দিলেন ট্রাম্প, পোস্টে উঠে এলো ইরান ও ২০২৮ নির্বাচনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও স্থান পেয়েছে।

যুক্তরাষ্ট্র হামলা থামানোর পর পাল্টা হামলা বন্ধ করেছি: ইরান

টানা ১৩ দিন হামলা চালানোর পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এর পর ইরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও তারা বন্ধ রেখেছে।

শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ে, অস্বস্তিতে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার

আসামের রাজস্বমন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচলে আয়োজিত শিক্ষার্থীদের এক প্রতিবাদ সমাবেশে তাঁর অংশগ্রহণকে ঘিরে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়েছে।