
নিজস্ব প্রতিবেদক


মেগা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, বারবার ব্যয় বৃদ্ধি এবং জবাবদিহির ঘাটতি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রমে গতি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী ১৮০ দিনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এর আগে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনিক জটিলতা, দুর্বল জবাবদিহি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন ধরে অনেক মেগা প্রকল্প বাস্তবায়নে অস্বাভাবিক বিলম্ব হয়েছে।
তিনি জানান, এসব প্রকল্পের বাস্তবায়ন-সংক্রান্ত জটিলতা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা খুলনার রূপসা এলাকার একটি সড়ক নির্মাণ প্রকল্পের তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি জমা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকল্প ব্যয় বৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিমন্ত্রী ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উদাহরণ তুলে ধরেন। তার ভাষ্য, ডলারের বিনিময় হার বৃদ্ধি, ভ্যাট ও কর সমন্বয়, ইউটিলিটি লাইন স্থানান্তর এবং নতুন অবকাঠামো সংযুক্ত হওয়ার কারণে প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়েছে।
একইভাবে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কবরস্থান, শ্মশান ও ধর্মীয় উপাসনালয়ের সংস্কারের নতুন চাহিদা যুক্ত হওয়ায় অতিরিক্ত ৩৬৮ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রকল্পের মোট ব্যয় ১ হাজার ৪৫০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
প্রকল্প বাস্তবায়নে গতি ও দক্ষতা আনতে আগামী ১৮০ দিনের মধ্যে চারটি বড় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
সংস্কারগুলো হলো—
পাঁচ বছরের উন্নয়ন কৌশল (Strategic Framework) প্রণয়ন ও প্রকাশ।
রিয়েল-টাইম ডিজিটাল ড্যাশবোর্ড চালু করে প্রকল্পের অগ্রগতি ও ব্যয় তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা।
প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে নীতিমালা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কোর্স চালু।
চলমান ও প্রস্তাবিত প্রকল্প পুনর্মূল্যায়ন করে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) প্রণয়ন, যাতে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি এড়ানো যায়।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর করতে পরিকল্পনা বিভাগ, পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল সেবাগুলোকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের আশা, এই প্রযুক্তিনির্ভর সমন্বয় বাস্তবায়িত হলে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি বাস্তবায়নের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।