

বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের উৎপাদন বৃদ্ধি, আধুনিকায়ন এবং দীর্ঘদিনের সংকট নিরসনে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খাতটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাৎক্ষণিক সুপারিশ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।
বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক, উদ্যোক্তা এবং খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। তারা চা শিল্পের বর্তমান বাস্তবতা তুলে ধরে বলেন, উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় শিল্পটি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি নতুন অর্থায়নের সংকট, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার মতো বিষয়গুলোও শিল্পের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এ সময় চা শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করতে সরকারের কাছে একাধিক প্রস্তাব উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। তারা খাতটির আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চা শিল্পকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের চা শিল্পের গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে উপস্থাপিত প্রস্তাবগুলো দ্রুত পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রণয়ন এবং খাতটির বিদ্যমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের চা শিল্প নতুন গতি পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।