
করোনা মহামারির ফলে টানা দুই বছর বন্ধ থাকার পর রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের আলোচনা সভায় ঈদুল ফিতরে সরকারি কর্মসূচি গ্রহণ শেষে এ সিদ্ধান্ত জানায় ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান।
প্রতিমন্ত্রী আরও বলেন, আবহাওয়ার প্রতিকূলতা থাকলে প্রধান জামাতটি জাতীয় ঈদগাহে না হয়ে সকাল ৯ টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
তবে ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঈদগাহে নিরাপত্তা জোরদার করা হবে বলেও জানান ধর্মপ্রতিমন্ত্রী।


