বাংলা মাসের শেষ দিনকে চৈত্র সংক্রান্তি বলা হয়। আজ বাংলার চিরায়ত ঐতিহ্যের একটি উৎসব চৈত্র সংক্রান্তি। বাংলা মাস গনণায় শেষ মাস, এবং চৈত্রের শেষ দিন। আসছে আগামীকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা মাসের প্রথম দিন। এ দিনটিকে বাঙ্গালীরা নববর্ষ হিসেবে উৎযাপন করবে।

আবহমান কাল থেকে শুরু করে বাংলার ঐতিহ্যের এক অনন্য উৎসব হলো চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিনটিকে বিদায় এবং নতুন বছর বৈশাখকে স্বাগত জানানোর জন্য প্রতি বছরের এ দিনটিতে আয়োজন করা হয় নানা ধরনের মন নাচানো উৎসব।

কেউ কেউ ধারণা করেন চৈত্র সংক্রান্তি কষ্টকে বিদায় জানানোর জন্য পহেলা বৈশাখে নানা উৎসবমূখর আয়োজন করা হয়। কেউবা রংতুলি নিয়ে ছুটাছুটি, কেউবা আবার প্রিয়জনের হাত ধরে একস্থান থেকে অন্য স্থানে ঘুরঘুরি করতে পছন্দ করেন।

citytouch 728-X-90

করোনার প্রকোপের কারণে বিগত দুই বছর চৈত্র সংক্লান্তি, পহেলা বৈশাখসহ সব ধরণের আচার-অনুষ্ঠান বন্ধ ছিল। তবে এবার অনেকটা করোনামুক্তভাবে এ সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।