
কক্সবাজার শহরের বাস টার্মিনালে ছিনতাইকারীর ছুরির আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আবু কালাম। ৪৫ বছর বয়েসি কালাম ঝিলংজা হাজীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। করতেন জুতার ব্যবসা।
পুলিশ জানিয়েছে,আবু কালাম মঙ্গলবার রাত ৯টার দিকে ওষুধ কিনতে বাস টার্মিনাল এলাকার নারকেল বাগানে পৌছালে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে, কালামকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।



