জাতীয়


পাক-প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২২, ০১:২১ অপরাহ্ন, বুধবার

পাক-প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (১৩ এপ্রিল) শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।


অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এ অঞ্চলের দেশগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, তা নিরসনে নিজেদের অভিন্ন স্বার্থে সবগুলো দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


পিটিআই’র চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পরদিন গত সোমবার ১৭৪ ভোট পেয়ে বিরোধীদলীয় প্রার্থী শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

৮ লাখ ভবন ধসেপড়ার শঙ্কা, করণীয় কী?

সাম্প্রতিক ভূমিকম্পগুলোও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। এতে বেশ কিছু ভবন হেলে পড়ে এবং সারা দেশে ১০ জনের প্রাণহানি ঘটে। আহত হন শত শত মানুষ। এরপরও দেশের বিভিন্ন স্থানে একাধিক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাল জাতীয় সংসদ

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। মঙ্গলবার সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শোক প্রস্তাব উত্থাপন করলে তা ডেপুটি স্পিকার কায়সার কামাল কণ্ঠভোটে দিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

হঠাৎ কেন প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী?

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।