জাতীয়
ক্লান্ত সম্রাট ধীরগতিতে আদালতে
যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে প্রীজন সেল থেকে চিকিৎসাধীন অবস্থায় হাতে ‘ক্যানোলা’ সহ আদালতে নিয়ে আসা হয়।
বুধবার মহানগর দায়রা জজ আদালত ভবনের হাজতখানা থেকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে হাজির করা হয়।
পুলিশের দু’জন সদস্য সম্রাটের হাত ধরে বিচারকের কক্ষ পর্যন্ত নিয়ে আসেন। সম্রাটের ডান হাতে ক্যানোলা লাগানো ছিলো। মুখে ক্লান্তির ছাপ ছিলো স্পষ্ট। এসময় খুবই ধীরগতিতে হাঁটতে দেখা যায় তাকে।
আদালত হাজির হওয়ার পর সম্রাটের পক্ষে আইনজীবী এহসানুল হক সমাজী, দুদকের দায়ের করা মামলার জামিনের আবেদন জানান। তিনি এর পক্ষে যুক্তিও তুলে ধরেন। এসময় উন্নত চিকিৎসার জন্য সম্রাটকে জামিন দেয়া প্রয়োজন বলে আদালতকে জানান তার আইনজীবি। এসময় দুদকের করা মামলার কাগজাদি পযালোচনা করে আদেশ পরে দেয়া হবে বলে জানান আদালত।
সম্রাটের পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে চিকিৎসক দেবী শেঠীর অধীনে সম্রাটের ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ভালভ প্রতিস্থাপন করা হয়। ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেফতার র্যাব। এরপর থেকে কারাগারে থাকা অসুস্থ শরীর নিয়ে বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসাধীন আছে সম্রাট।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
‘যে যত ট্রলই করেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না’: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যত ট্রল বা অপপ্রচারই হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী
জাতি ‘অর্ধকানা’ হয়ে গেলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ
চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।

.jpg)







