
বেগুনবাড়ী এবং ট্রাকস্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মিন্টু মিয়া, কামাল উদ্দিন, মোবারক ভূঁইয়া, ফারুক হোসেন, জাবেদ হোসেন, সুমন ও নাজিম।
মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) রাত ১১:৪০ পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময়, ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ মিন্টু, কামাল, মোবারক, ফারুক ও জাবেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ট্রাকস্ট্যান্ড মসজিদ মার্কেট এলাকা হতে সুমন ও নাজিমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবাসহ মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।



