Ad

শ্রমের মূল্য আদায়ে সড়কে তারা

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
strike at narayanganj
Durbin News

নুরে আলম সাইমনঃ

ঈদে মানেই হাসি-আনন্দ। আর এই আনন্দের মাত্রা আরো কয়েকগুন বেড়ে যায় যখন পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদের আনন্দ উদযাপন করা যায়। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান ঈদ এলেই কর্মীদের বেতন-বোনাস আটকে রেখে পালিয়ে যায়। অনেক গার্মেন্টস প্রতিষ্ঠান শ্রমিকদের ঈদ বোনাস ও বকেয়া বেতন দিতে দেরি করে। আবার কিছু প্রতিষ্ঠান বেতন-ভাতা ঈদের পর পর্যন্ত ঘুরায়। সুযোগ পেলে না দেওয়ারও পাঁয়তারা করে। একজন শ্রমিক আশায় থাকেন অন্যদের মত ঈদের আগে তাঁর কর্মক্ষেত্র থেকে বেতন-বোনাস পাবেন। কিন্তু ওই কর্মীকে ঈদের আগে আন্দোলন করতে হয় বেতন-বোনাসের জন্য।

তেমনি বকেয়া বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বেতন-বোনাস নিয়ে শঙ্কায় পড়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা। বুধবার (১৩ এপ্রিল) তারা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তাদের এই বিক্ষোভ কর্মসূচি সকাল ৮টার দিকে আদমজী-চাষাঢ়া সড়ক অবরোধের মাধ্যমে শুরু হয়। পরে ১০টার দিকে আদমজী ইপিজেডে বেপজার সামনে অবস্থান নেন শ্রমিকরা। দুপুর ১টা পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকে।

আন্দোলনের কারণ জানতে চাইলে এক শ্রমিক জানান, বেকা গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল ৩ মাস ধরে আমাদের বেতন বকেয়া রেখেছে। আজ আমাদের বকেয়া বেতন দেয়ার কথা ছিলো কিন্তু এসে দেখি মালিকপক্ষ তালা দিয়ে পালিয়ে গেছে। এ সময় তিনি দাবি জানান, ২০ রমজানের পূর্বেই যেন তাদের বকেয়া বেতন ও ঈদ বোনাস তাদেরকে বুঝিয়ে দেয়া হয়।

আমিনুল নামের আরেকজন বলেন, দীর্ঘদিন যাবত আমরা কোন বেতন পাচ্ছিনা। একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন, অন্যদিকে রমজান এবং সামনে ঈদ। এমন পরিস্থিতিতে আমরা দিশেহারা। কি করবো বুঝতে কিছুই বুঝতে পারছিনা।

এ বিষয়ে বেপজার জিএম মোহাম্মদ আহসান কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ প্রসঙ্গে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছেন আমাদের। যদি তারা কমিটমেন্ট না রাখেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শ্রমিকরা যেন কোনো প্রকার ভায়োলেন্স না করে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তাদের তিন মাসের পাওনা বেতন আদায় করার ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাছি।

Latest News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?
Durbin News

১০০০ গোলের পরে বিদায় নেবেন কি রোনালদো?

ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন এক প্রশ্নের মুখোমুখি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারে ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা পর্তুগিজ এই তারকা কি সেই অর্জনের পরই ফুটবলকে বিদায় জানাবেন?

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর
Durbin News

২০৩০ বিশ্বকাপের ফাইনাল কাসাব্লাঙ্কায়, দাবি মরক্কোর

২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন হাসান দ্বিতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এমন দাবি করেছেন রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সভাপতি ফুজি লেকজা। তবে ফিফার পক্ষ থেকে এখনো ফাইনালের ভেন্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad