জাতীয়
ঈদে চালু হবে ৬ জোড়া বিশেষ ট্রেন সার্ভিস
আসন্ন ঈদে মানুষের যাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চলাচল করানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হবে। এছাড়া সব আন্তঃনগর ট্রেনের ছুটি বাতিল করা হয়েছে।
১৩ এপ্রিল বুধবার রেল ভবনে এসব তথ্য জানান রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ।
মন্ত্রী বলেন, আসন্ন ঈদের তারিখ হিসেব করে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৩ এপ্রিল। একইভাবে ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল, ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে ।
বিশেষ ট্রেনগুলোর চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের মধ্যে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন। ঈদের পর এই স্পেশাল ট্রেন চলবে ৪-৮ মে পর্যন্ত। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন সময় ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে।
২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত খুলনা-ঢাকা-খুলনা রুটে চলবে খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে) ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে। শুধুমাত্র ঈদের দিন ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে শোলাকিয়া স্পেশাল-১ ট্রেন এবং শোলাকিয়া স্পেশাল-২।
ঈদের দিন কোন আন্তঃনগর ট্রেন চলবে না বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আরও বলেন ২৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে না। ছুটি না থাকায় ফলে বিশেষ ট্রিপ হিসেবে পরিচালিত হবে ৯২টি আন্তঃনগর ট্রেন ।
মন্ত্রী আরও বলেন ,এনআইডি/জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট ক্রয় করতে হবে। জাতিয় পরিচয় পত্র ব্যতীত ট্রেনের টিকিট কাটা যাবে না।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







