২০ এপ্রিল যুক্তি উপস্থাপন, এরপর রমনা বটমূল বোমা হামলা মামলার রায় ঘোষণা
হেড অফ ডিজিটাল মিডিয়া

বাংলা সংস্কৃতির একমাত্র অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। পূর্বকার দিনে শুধুমাত্র গ্রামে এই উৎসবের আবহ থাকলেও কালক্রমে এখন তা হয়ে উঠেছে সারা দেশের মানুষের প্রাণের উৎসব। গ্রামের মেলা, ঢাক ঢুলের আওয়াজের গণ্ডি পেড়িয়ে পহেলা বৈশাখ পেয়ছে আধুনিকতার ছোঁয়া। ইট পাঁথরের নগরিতে এসে বেড়েছে উচ্ছ্বাস। হাজার বছরের ঐতিহ্যের বহমানতায় এই দিনে বাঙালি হারিয়ে যায় বাঁধাভাঙা উল্লাসে। এই দিনে লাখো মানুষ ঘরের বাইরে ছুটে আসে বাঁধভাঙা উল্লাসে মাততে।
তবে বিপত্তি ঘটে ২০০১ সালের ১৪ এপ্রিল। এদিন পহেলা বৈশাখের অনুষ্ঠানে রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় ঘটে। বোমা হামলায় ১০ জন নিহত হন ও আহত হন আরও অনেকে।
এ ঘটনায় থানায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি হত্যা ও বিস্ফোরক আইনে দুটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। পরে দীর্ঘ শুনানি নিয়ে হত্যা মামলাটি বিচারিক আদালতে রায় ঘোষণার মাধ্যমে শেষ হয়।
তবে ২০১৪ সালের রায় ঘোষণা করা হলেও বিস্ফোরক আইনে করা মামলাটি দেড় যুগেরও বেশি সময় পার হলেও এখনো ঝুলে আছে। সম্ভব হয়নি নিষ্পত্তি করার।
এ বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইবুলনালের পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া জানিয়েছেন, মামলাটির মোট ৮৪ জন সাক্ষির মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। মামলাটির যুক্তি উপস্থানপনের দিন ধার্য করা হয়েছে আগামি ২০ এপ্রিল। যুক্তি উপস্থাপন শেষেই মামলাটির রায় ঘোষণার জন্য দিন ঠিক করা হবে।


