বাংলার সংস্কৃতিতে এক অসাম্প্রদায়িক অনুষ্ঠান হলো পহেলা বৈশাখ। নানা ধরণের আয়োজনে সাধারণ মানুষের আনন্দ-উল্লাসে উৎযাপিত হয় দিনটি।

গ্রাম বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের বিত্তবান ! সকলে অসাম্প্রদায়িকভাবে উৎযাপন করে এ দিনটি। তবে ১৯৭১ সালের পর থেকে গত দুই বছর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে করোনা আঘাত হানলে বন্ধ রাখা হয় পহেলা বৈশাখের উৎসব। যেখানে পহেলা বৈশাখে মানুষের মাঝে আনন্দ আর উল্লাস বিরাজ করতো সেখানে ঘর বন্ধি হয়ে কাটাতে হয়েছে পহেলা বৈশাখ।

তাই এবারের পহেলা বৈশাখের আয়োজনে রমনা বটমূলে নানা ধরণের উৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। তবে করোনার কথা ভুলে গিয়ে আবারও স্বাস্থ্য বিধি না মানার প্রবণতা দেখা গেছে সাধারণদের মধ্যে।

citytouch 728-X-90

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রমনা বটমূলে অংশগ্রহন করতে আসা বেশিরভাগ মানুষকেই স্বাস্থ্য বিধি মানতে দেখা যায়নি।

রমনার বটমুলে সকাল ৬ টায় স্ব-পরিবারে ঘুরতে আসে খিলগাওয়ে বসবাসরত ব্যাংকার জাকিরুল ইসলাম । কিন্তু তার পরিবারের কারও মুখে ছিলনা কোন মাস্ক।

এ বিষয়ে জানতে চাইলে তিনি দূরবীন নিউজকে বলেন,‘ প্রচন্ড গরমের ফলে মুখে মাস্ক রাখা অসহনীয় একটি ব্যাপার। যার ফলে মাস্ক পকেটে রেখে দিয়েছি। তাছাড়া যেহেতু রোজার সময় খাবার খাবো না, তাই আর মাস্ক মুখে দেইনি।’

রাজধানীর টিএসসি, রমনার বটমূলসহ বিভিন্ন এলাকাঘুরে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা দেখা যায় অনেকের মাঝে।

এদিকে, সারা বিশ্বে করোনার প্রকোপ পুনরায় বৃদ্ধি পাওয়ায় মাস্ক এবং স্বাস্থ্যবিধি মানতে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দিয়েছিলেন।