জাতীয়


বাবাকে দেখতে গিয়ে লাশ হলো ছেলে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ এপ্রিল ২০২২, ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার

বাবাকে দেখতে গিয়ে লাশ হলো ছেলে



সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা। তাকে দেখতে মোটরসাইকেলযোগে গাজীপুর রওয়ানা দেন ছেলে অনিক। সঙ্গে তাঁর ফুফু আর দূরসম্পর্কের এক চাচা। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই কাভার্ডভ্যানের ধাক্কায় জীবন বাতি নিভে যায় তাদের।

 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে রাজধানীর উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- মোহাম্মদ অনিক (১৮), ইনামুল ইসলাম (২৫) ও মোছা. হনুফা আক্তার (৩৫)। এদের মধ্যে অনিক ও হনুফা সম্পর্কে ফুফু-ভাতিজা এবং ইনামুল পূর্ব পরিচিত।

 

নিহত অনিকের বাড়ি বরিশালের গৌরনদী থানায়। তিনি ঢাকার রায়েরবাজারে একটি গ্যারেজে কাজ করতেন। তার বাবা থাকতেন গাজীপুরের বোর্ডবাজার এলাকায়।

 

নিহতদের স্বজনরা জানান, অনিকের বাবা বুধবার (১৩ এপ্রিল) সড়ক দুর্ঘটনায় আহত হন। তাই তাকে দেখতে ফুফু ও পরিচিত একজনসহ গাজীপুর যাচ্ছিলেন অনিক। পথে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ইনামুল ও হনুফা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অনিক।

 

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

 

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।


সম্পর্কিত

রাজধানীর খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।