

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২২ হাজার ৪৮ পিস ইয়াবা, ৫৬ কেজি ৭৫৫ গ্রাম ১১০ পুরিয়া গাঁজা, ১৩ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১৫ বোতল ফেন্সিডিল ও ৪ গ্রাম আইস উদ্ধারমূলে জব্দ করা হয়।
১৩ এপ্রিল (বুধবার) সকাল ছয়টা থেকে আজ ১৪ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা রুজু হয়েছে।


