জাতীয়


বাবার কোলে গুলিবিদ্ধ হওয়া শিশুটি মারা গেছে


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ এপ্রিল ২০২২, ১২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার

বাবার কোলে গুলিবিদ্ধ হওয়া শিশুটি মারা গেছে


নোয়াখালীতে চুক্তির বাইরে মাটি কাটা নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়া শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া (৪) মারা গেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

 

বুধাবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তাসপিয়ার মৃত্যু হয়। এর আগে বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে বাবার কোলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় তাসপিয়া।

 

আহত আবু জাহের উপজেলার হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাশেদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি বাদশা নামের একজনের কাছে রাশেদ মিয়ার বাড়ির আলম নামের একজন মাটি বিক্রি করেন। বাদশা পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীণারায়ণপুর গ্রামের বাসিন্দা। চুক্তি অনুযায়ী যতটুকু মাটি নেওয়ার কথা বাদশা এর থেকে বেশি কেটে নিতে চায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝামেলার শুরু হয় এবং গত দুইদিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বুধবার বিকালে বাদশা বাহিরাগত ৪-৫ জন সন্ত্রাসীসহ ঘটনাস্থলে আসে এবং এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় জাহের তার চার বছর বয়সী মেয়ে তাসপিয়াকে কোলে নিয়ে ঘটনাস্থলে ছিলেন। সন্ত্রাসীদের গুলিতে তারা দুইজনই গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে রাত ৮টায় কুমিল্লায় মারা যায় শিশু তাসপিয়া।

 

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

‘যে যত ট্রলই করেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যত ট্রল বা অপপ্রচারই হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী

জাতি ‘অর্ধকানা’ হয়ে গেলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।