জাতীয়
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকার ৫ স্টেশনে রেলের টিকেট
আর মাত্র সপ্তাহ দুই পরেই মুসলিম ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। প্রতি বছর এই সময় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়েন অসংখ্য মানুষ। তখন অতিরিক্ত যাত্রীর চাপে তিল ধারণের ঠাঁই থাকে না লঞ্চ টার্মিনাল এবং বাস ও রেল স্টেশনগুলোতে। সংকট দেখা দেয় টিকেটের। ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে প্রতি বছরই ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এসব অগ্রিম টিকেটের জন্য সাধারণত যাত্রীরা রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় করেন। ফলে বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হয় টিকেট বিক্রির সঙ্গে জড়িতদের। যাত্রীদেরও ভোগান্তি নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকেট কিনতে হয়। তাই এবার কমলাপুর রেল স্টেশনে টিকেট কেনার চাপ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এবার রাজধানীতে কমলাপুর রেল স্টেশনসহ মোট পাঁচটি স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকেট কিনতে পারবেন যাত্রীরা। তবে এক স্টেশন থেকে সব অঞ্চলের ট্রেনের টিকেট পাওয়া যাবে না। এক এক স্টেশন থেকে এক এক অঞ্চলের টিকেট কিনতে হবে।
যে অঞ্চলের টিকেট পাওয়া যাবে যে স্টেশনে:
কমলাপুর রেল স্টেশন: এই স্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী সকল ট্রেনের অগ্রিম টিকেট কিনতে পারবেন যাত্রীরা। পাশাপাশি খুলনাগামী স্পেশাল ট্রেনেরও টিকেট মিলবে এই স্টেশনে।
বিমানবন্দর রেল স্টেশন: এই স্টেশন থেকে যাত্রীরা চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।
তেজগাঁও রেল স্টেশন: এই স্টেশনে পাওয়া যাবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড়া এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট।
ফুলবাড়িয়া রেল স্টেশন (পুরাতন রেলওয়ে স্টেশন): এই স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট কিনতে পারবেন যাত্রীরা।
যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে:
ধারণা করা হচ্ছে এবার পবিত্র ঈদুল ফিতর ৩ মে অনুষ্ঠিত হবে। তাই ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। সেদিন ২৭ এপ্রিলের ট্রেনের টিকেট কিনতে পারবেন যাত্রীরা। ধারাবাহিকভাবে ২৪ এপ্রিল পাওয়া যাবে ২৮ এপ্রিলের টিকেট, ২৫ এপ্রিল পাওয়া যাবে ২৯ এপ্রিলের টিকেট, ২৬ এপ্রিল পাওয়া যাবে ৩০ এপ্রিলের টিকেট এবং ২৭ এপ্রিল বিক্রি করা হবে ১ মে’র টিকেট।
এবার ট্রেনের অগ্রিম টিকেট কিনতে যাত্রীদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অথবা জন্মসনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করতে হবে। এছাড়া কারো কাছে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করা হবে না।
ছয় জোড়া বিশেষ ট্রেন:
প্রতি বছরের মতো এবারও যাত্রী ভোগান্তি কমাতে ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- চাঁদপুর স্পেশাল ১ ও ২, দেওয়ানগঞ্জ স্পেশাল, খুলনা স্পেশাল (মৈত্রী রেক দিয়ে), শোলাকিয়া স্পেশাল-১, শোলাকিয়া স্পেশাল-২।
এর মধ্যে চাঁদপুর স্পেশাল ১ ও ২ ট্রেন চলবে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে। ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে এই ট্রেন। দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেন চলবে ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে। ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে এবং ঈদের পর ৪-৮ মে পর্যন্ত চলবে এই ট্রেন। খুলনা স্পেশাল চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে। ঈদের আগে ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে এই ট্রেন।
এছাড়া শোলাকিয়া স্পেশাল-১ ট্রেন চলবে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে এবং শোলাকিয়া স্পেশাল-২ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে। এই দুইটি বিশেষ ট্রেন চলবে শুধুমাত্র ঈদের দিন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

.jpg)







