জাতীয়
চাঁদা নিয়ে দুই শ্রমিকপক্ষের সংঘর্ষে নিহত ২
বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাসস্ট্যান্ডের দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-জীবন হোসেন (২০) ও আক্তার হোসেন (২১)।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দনী জানান, সকালে চৌগাছা বাসস্ট্যান্ডে যানবাহন থেকে চাঁদা তুলছিলেন কয়েকজন শ্রমিক। এসময় শ্রমিকদের অপরপক্ষ তাদের বাধা দিলে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জীবন ও যশোর নেওয়ার পথে আক্তার হোসেন মারা যান।
খবর পেয়ে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
‘যে যত ট্রলই করেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না’: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাঁকে নিয়ে যত ট্রল বা অপপ্রচারই হোক না কেন, সরকার শিক্ষার মানোন্নয়নের দায়িত্ব থেকে সরে আসবে না। তিনি বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করল, তারা কেউ পরীক্ষার্থী না। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ভিকারুননিসার মতো প্রতিষ্ঠানের কাউকে দেখিনি আন্দোলন করতে। এইভাবে আন্দোলন করে মিসগাইডেড করে কী একটা হ্যাভক (বিশৃঙ্খল পরিস্থিতি) সৃষ্টি করা হলো। স্পষ্টভাবে বলতে চাই, আমরা এসেছি, এই জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করেন না কেন, যে যত অপবাদই দেন না কেন, সঠিক দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না।’

চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
চীনের সঙ্গে বাংলাদেশের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চায় বিএনপি। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী
জাতি ‘অর্ধকানা’ হয়ে গেলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

ডিউটি শেষে ঘুম, সকালে মিলল পুলিশ কর্মকর্তার লাশ
চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকের নিজ কক্ষ থেকে উপপরিদর্শক (এসআই) আজিজুল হকের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে।

.jpg)







