জাতীয়


ধর্ম ও বৈশাখ দুটি ভিন্ন বিষয়: পরিকল্পনামন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৪ এপ্রিল ২০২২, ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার

ধর্ম ও বৈশাখ দুটি ভিন্ন বিষয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ধর্মের সঙ্গে বৈশাখকে মেলাবেন না। অসাম্প্রদায়িক বাংলাদেশে এটা স্বাভাবিক বিষয়, এটা বলে বলে প্রচার করার কিছু নেই। বৈশাখে সবাই আনন্দে করছে।  


বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পরিকল্পনা কমিশনে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


মন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা সবাই বাঙালি। আমার ধারণা কেউ বৈশাখের বিরুদ্ধে নেই। কোনো মৌলবাদী মহল যদি এটা নিয়ে নেতিবাচক কিছু করতে চায়,তারা বাধাপ্রাপ্ত হবে। আমার বিশ্বাস এই অপশক্তি নিশ্চিহ্ন হবে।


জাতীয় পতাকার আদলে দৃষ্টিন্দন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে পরিকল্পনা কমিশনে। শহীদ মিনারটির প্রধান মিনারের পেছনে লালবৃত্ত এবং তার পেছনে সবুজ গাছের বেষ্টনী। এর সমন্বয়ে তৈরি হয়েছে প্রাকৃতিক জাতীয় পতাকা। দূর থেকে দেখলে মনে হবে সবুজের মধ্যে লাল সূর্য। পরিকল্পনা কমিশনে শহীদ মিনার চত্বর ও সাংস্কৃতিক কেন্দ্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে সব ধর্মের মানুষ অনুষ্ঠান উদযাপন করবে। ধর্মীয় অনুষ্ঠান করতে চাইলেও করতে পারবে। এর নামই দেয়া শহীদ মিনার ও সাংস্কৃতিক কেন্দ্র। পরিকল্পনা কমিশন চত্বরে পরিবেশ চমৎকার। 


এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম । 



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।