জাতীয়


বেনাপোল স্থলবন্দরে ৫টি পণ্যবাহী ট্রাকে আগুন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৫ এপ্রিল ২০২২, ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার

বেনাপোল স্থলবন্দরে ৫টি পণ্যবাহী ট্রাকে আগুন

বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ৫টি ভারতীয় ট্রাক আগুনে পুড়ে গেছে। আগুনে ট্রাকে থাকা পণ্যসহ আশপাশের অন্যান্য আমদানি পণ্যও পুড়ে যায়। বেনাপোল বন্দরের ভিতরে টিটিআই টার্মিনালে শুক্রবার ভোর পৌনে ৫টায় আগুনের সুত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস।

 

বন্দর ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, ভোরে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ৩ ঘণ্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

আগুনে বন্দরের মধ্যে টিটিআই টার্মিনালে রাখা ৫টি ভারতীয় ব্লিচিং পাউডারবাহী ট্রাকসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে যায়।

 

ব্লিচিং পাউডারের তেজস্ক্রিয়া থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করেছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি তারা ।

 

বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। 

 

সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মোস্তাফিজ্জোহা সেলিম জানান,বন্দরের অব্যবস্থাপনায় বারবার এভাবে অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হলেও বন্দরের কোনো দায়ভার নেই। এ নিয়ে গত ১০ বছরে বেনাপোল বন্দরে ৫ থেকে ৬ বার বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে শত শত কোটি টাকার পণ্য পুড়ে অনেক আমদানিকারক পুঁজি হারিয়ে পথে তদন্ত কমিটি করা হবে

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।