যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ফ্লাইট বাতিল; ভোগান্তীতে যাত্রীরা
হেড অফ ডিজিটাল মিডিয়া

সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট বিজি-৪৯৬ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়েছে। ফলে বিমানের যাত্রীরা ভোগান্তিতে পড়ে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত পৌনে ৯টায় বিমানের ফ্লাইটটি সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তা বাতিল করা হয়।
রাতে ঐ বিমানের যা্ত্রীদের সৈয়দপুরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান কতৃপক্ষ। বিমানে আটজকে পড়া ৭০ জন যাত্রীকে পরদিন (শুক্রবার) বেসরকারী বিভিন্ন ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে ।
বিমানটির যাত্রী কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আব্দুর রাজ্জাক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার জরুরি কাজের জন্য আজ সকালের মধ্যে ঢাকায় পৌছানোর দরকার ছিল। যার কারণে আমি বিমানের টিকেট করে রাখি। কিন্তু এমন অবস্থা তৈরী হবে জানা ছিল না। তবে এ ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। তাছাড়া আমরা রাতে কি খাবো ? কোথায় থাকবো ? এ বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে না পারায় যাত্রীদের মধ্যে উত্তেজনা তৈরী হয় ।
পরবর্তীতে রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুরের ইকো হেরিটেজ হোটেলে আমাদের থাকতে দেয় এয়ারলাইনস কর্তৃপক্ষ।



