
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে ঈদযাত্রার জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনের টিকিট বিক্রিতে ক্রেতা সংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি কাউন্টারগুলোতে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে আগামী ২৬ এপ্রিল থেকে ১লা মে এর টিকিট বিক্রি।
এছাড়াও কাউন্টার ব্যতীত অনলাইনের মাধ্যমে বিক্রি করা যাবে ট্রেনের টিকিট। অপরদিকে ২৩ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে নির্দিষ্ট পাঁচটি স্টেশনে।
কাউন্টারে টিকিট বিক্রেতারা জানায়,‘এখনো যেহেতু প্রত্যেকটি প্রতিষ্ঠানের ছুটি হয়নি আর কবে নাগাদ ছুটি হবে তা জানতে পারেনি সে কারনেই হয়তো তেমন ভিড় নেই। তবে আজকে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি টিকিট কিনেছে বলে জানায় তারা।
তবে অনলাইনের মাধ্যমে ৩০% টিকিট বিক্রি হওয়ায় সরাসরি উপস্থিতি কম বলে ধারণা তাদের।
তাছাড়া ঈদকে সামনে রেখে নতুন কিছু কাউন্টার খোলায় সব জায়গায় লোকজন টিকিট সংগ্রহ করার কারণেও কাউন্টারগুলোতে ভিড় কম দেখা যাচ্ছে।



