পুলিশ কক্সবাজার শহরে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী গ্যাং মুন্না গ্রুপের প্রধান মুন্নাসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে।

সন্ত্রাসী গ্যাংটি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ ।

এসপি হাসানুজ্জামান এ প্রসঙ্গে জানান , মুন্নার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, হত্যাসহ মোট ১৯ টি মামলা রয়েছে ।

citytouch 728-X-90

জানা যায়, মুন্না কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচা মিয়ারঘোনা এলাকার ছেলে। একসময় মুন্না রোহিঙ্গা সন্ত্রাসী নুর জোহারের গ্রুপে কাজ করতো। শহরের পাহাড়তলী, এবিসিঘোনা, বাঁচামিয়ারঘোনা, সাহিত্যিকাপল্লী, রুমালিয়ারছড়াসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ছাড়াও মাদক কারবার, জমি দখলসহ নানা অপরাধের সাথে সে লিপ্ত ছিল।

২০১৯ সালের ১৫ নভেম্বর পুলিশ পল্লী সমিতির বাজারের ব্রিজের নিচ থেকে নুর জোহারের লাশ উদ্ধার করে ।

স্থানীয়রা জানায় , কক্সবাজারের পর্যটন স্পটসহ বিভিন্ন এলাকায় ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা অপরাধের সাথে জড়িত মুন্না বাহিনী।