
করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে যাতায়াত শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের ট্যুরিস্টসহ সকল ভিসাপ্রাপ্ত পাসপোর্ট যাত্রীদের যাতায়াত শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ভারত কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের করোনা সংক্রমণ দেয়ার কারনে ২০২০ সালের ২৩ মার্চ থেকে দেশের হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের ১৬ মে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হলেও তখন শুধু ভারত থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারত। এখন থেকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করায় দীর্ঘ দুই বছর পর এ পথ দিয়ে যাত্রী পারাপার শুরু হয়।
এখন থেকে পাসপোর্টধারী যাত্রীরা প্রতিদিন এ পথ ব্যবহার করে ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারবেন বলে জানান তিনি



