Ad

টাকা উশুলে যেয়ে ব্যাংক দেখে মহাসড়ক !

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
media
Durbin News

প্রতারকরা নানা কৌশলে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তবে এবার ব্যাতিক্রমী এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব।

যিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জমি ব্যাংকে বন্ধক রেখে হাতিয়ে নিয়েছেন ১৫ কোটি টাকা। এই কাজে তাকে সহযোগিতা করেছেন ওই ব্যাংকের কর্মকর্তা ও ভূমি রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা। তার নাম গোলাম ফারুক (৫০)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে উত্তরা এলাকা অভিযান চালিয়ে এক সহযোগীসহ প্রতারক গোলাম ফারুক কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তার সহযোগির নাম ফিরোজ আল মামুন।

শুক্রবার (১৫ এপ্রিল) র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার আল মঈন বলেন, গ্রেপ্তারকৃতরা উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জমি ব্যাংকে বন্ধক রেখে প্রতারণার মাধ্যমে ১৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছে। এছাড়াও রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় এক ব্যক্তিকে জাল দলিলের মাধ্যমে তাকে জমি থেকে জোর করে উৎখাতের চেষ্টা করেন গোলাম ফারুক ও ফিরোজসহ কয়েকজন।

এ জন্য গত ২৬ মার্চ ও ৬ এপ্রিল ওই ভু্ক্তভোগির ওপর হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়। এই ঘটনায় ভুক্তভোগি আদালতে আবেদন করে, আদালত বাড্ডা থানাকে মামলা নেওয়ার আদেশ দেন। এই ঘটনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ফারুক ও ফিরোজকে গ্রেপ্তার করে র্যাব।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ২০০০ সালে গাড়ি আমদানিকারক হিসেবে ব্যবসা শুরু করেন ফারুক। এলসি মাধ্যমে বিদেশ থেকে গাড়ি আমদানির জন্য তিনি কোনো ধরনের সম্পত্তি বন্ধক ছাড়াই একটি বেসরকারি ব্যাংক থেকে সাত কোটি টাকা ঋণ নেন। এক পর্যায়ে গাড়ি বিক্রি করে সেই অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়, সে সময় ওই ব্যাংক তাকে সম্পত্তি বন্ধক রাখতে চাপ দেয়।

ফারুক র্যাবকে জানায়, ব্যাংকের চাপের কারনে সরকারি জমি ব্যক্তি নামে নিবন্ধনের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ১৯৪৮ সালে সরকার কর্তৃক অধিগ্রহণ করা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর অংশের অধিগ্রহণ হওয়া একটি জমির মালিকের ছেলেকে খুঁজে বের করেন। তারপর জালিয়াতির মাধ্যমে ২০০৬ সালে মিথ্যা তথ্য দিয়ে একটি ভূয়া দলিল তৈরি করেন।

পরবর্তীতে ২০১০ সালে সেই জমি তৎকালিন মালিকের ছেলের কাছ থেকে নামমাত্র মূলে নিজের স্ত্রীর নামে কিনে নেনে এবং আরেকটি দলিল করেন। এরপর একই বছর ওই জমি নিজের নামে দলিল দেখিয়ে একটি বেসকারী ব্যাংক থেকে ১৫কোটি টাকা ঋণ নেয়। সময়মতো ঋণ পরিশোধ না করায় ২০১৩ সালে ব্যাংক ওই বন্ধকি জমি নিলামের জন্য নোটিশ জারি করতে সরেজমিনে গিয়ে দেখে সেটি মহাসড়কের সরকারি জমি।

কমান্ডার খন্দকার আল মঈন আরো জানান, গ্রেপ্তারকৃত ফারুক ও ফিরোজ তাদের অপরাধ বিস্তারের জন্য কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা করতো। এছাড়া তাদের প্রতারণার কাছে ওই ব্যাংকের ও ভূমি রেজিস্ট্রি অফিসের কিছু অসাধু কর্মকর্তা সহযোগিতা করেছে।

এসব অসাধু কর্মকর্তাকে শনাক্ত করে তাদের ‍বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad