
কক্সবাজারে বজ্রপাতে নিহত হয়েছে ২ জন এবং আহত হয়েছেন ১ জন। শুক্রবার বেলা ২টার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার, বজ্রপাতের নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল থেকে জানা গেছে, ২টার দিকে তাবেলারচর গ্রামের সাহাব উদ্দিন (৬০) লবণ উঠানোর সময় বজ্রপাতে আহত হন।
একই সময় বালু পরিবহনের দায়িত্বে থাকা মোহাম্মদ সাহাব উদ্দিন (৪৫) বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে যান ।
এ সময়, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বাস্থ্য কর্মকর্তা কামরুল ইসলাম তাদের ২ জনকে মৃত বলে ঘোষণা করে।
এছাড়া দুপুর ১২টার দিকে সুশিলা দাশ (২৬) নামের এক নারী বজ্রপাতে জ্ঞান হারান। তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


