
পহেলা বৈশাখ এবং শুক্রবারের সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি দুই দিন বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে দেশের সকল আমদানি এবং রপ্তানি সকল ব্যবসায়ীদের সম্মতিতে বন্ধ রাখা হয়। এছাড়া শুক্রবার সরকারি ছুটি থাকায় ২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। দুদিন পর শনিবার সকাল থেকে বন্দরে পুনরায় যথারীতি শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।



