
বঙ্গোপসাগরের ভাসানচর উপকূলে শনিবার সকালে লাইটার জাহাজ ‘সজল তন্ময়-২’ ডুবে গেছে । এ ঘটনায় নিখোঁজ রয়েছেন জাহাজের ১১ জন নাবিক।
নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে যাচ্ছে নৌ-বাহিনী ও কোস্টগার্ড। সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
জাহাজটি কোন জায়গা থেকে কোথায় যাচ্ছিল এবং কি নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে নৌ-বাহিনীর মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, ‘সজল তন্ময়-২’ নামের একটি লাইটার জাহাজ ১১ জন ক্রু নিয়ে ডুবে গেছে। নৌ-বাহিনীর একটি জাহাজ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। জাহাজটি ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।



